৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলারাজনীতি

আলাদীপুরে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান (মাস্টার) প্রচারনায়

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ি দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন কে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান (মাস্টার) এর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আলাদীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই শোডাউন। শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবক ও সমর্থকরা মাস্টার ভাইয়ের সালাম নিন, চেয়ারম্যান পদে ভোট দিন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

শোডাউনে নেতৃত্ব দেন চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান (মাস্টার) নিজেই। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা। মিজানুর রহমান (মাস্টার) বিএসএস (সম্মান), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রিধারী। তিনি মোলাবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, পরশ চাউন্ড কেয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা, ফুলবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও আলাদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আলাদীপুরকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। স্থানীয় ভোটাররা জানান, শোডাউনকে ঘিরে ইউনিয়নজুড়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত