৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ির মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ০৬ নভেম্বর, রোজ শুক্রবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৪নং বেতদিঘী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।সভাপতি পদে নির্বাচিত: মোঃ আলাউদ্দিন (আনারস মার্কা) – ২০১ ভোটপেয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেজেক পেয়েছেন ৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত: মোঃ আতাউর রহমান (চেয়ারমার্কা) – ১৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মকসেদুল মমিন পেয়েছেন ৯৫ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত: মোঃ রাসেল (হাতি মার্কা) – ১৫৬ ভোট* পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ কাইয়ুম উদ্দীন (সূর্যমুখী ফুল মার্কা) পেয়েছেন ১১৫ ভোট।

ভোট শেষে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আলাউদ্দিন মাস্টার বলেন, ভোট অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে এবং পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল ছিল। ব্যবসায়ীদের ভালোবাসায় আমি জয়ী হয়েছি। মাদিলাহাট বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমি সবসময় পাশে থাকবো। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে মাদিলাহাট বাজার আরও উন্নত ও ব্যবসায়ী বান্ধব হয়ে উঠবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত