সারাদেশে যুবদলের দুইদিনের কর্মসূচি কর্মসূচি ঘোষণা
প্রেসনিউজ২৪ডটকমঃ সারাদেশে আগামী রোববার ও সোমবার মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই কর্মসূচি পালন করবে সংগঠনটি। বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করবে। একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটের উদ্যোগে কর্মসূচি পালন করবে। এ ছাড়া ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদলের উদ্যোগে নিজ নিজ এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দুই দিনের এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে যুবদল।
