২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত সরকারি বাসভবন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতবৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে এ বাসভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন , প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামারুজ্জামান,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য বর্গ।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে খর্দ্দ খালিশপুরে বাসভবন উদ্বোধন উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের বাড়িতে এক মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান, জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসামান্য আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই বীর সন্তানের পরিবারের জন্য সরকারি বাসভবন নির্মাণ একটি সম্মান জনক উদ্যোগ। তাঁর অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। এর আগে অতিথিরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত