৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

রাজনীতিসারাদেশ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : নুরুল হক জিতু

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিনিবার টিপি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেঘা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দাসের আড়ং ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের যুবসমাজ আজকে মাদকের কড়াল থাবায় ঝুঁকছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। বিশেষ করে ফুটবল আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। তাই আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

তিনি আরো বলেন, আমি মনে করি, প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে তরুণ প্রজন্ম একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে। আসুন, আমরা সবাই মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তৌফিক আজিম মিশু, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম দেওয়ান, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সোহেল রানা, ইউপি সদস্য জহির প্রধান, ইউপি সদস্য মাসুদ মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক পারভেজ আলম পাভেল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মহসিন মিয়া, নুরুল ইসলাম মিয়াজী, মাসুদ সরকার ও সাকিব মিয়া।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন রাব্বি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা করেন সৈকত প্রধান। ফাইনাল খেলায় বিনন্দপুর যুব সংঘ বনাম ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাব অংশগ্রহণ করে। ১-০ গোলে বিনন্দপুর যুব সংঘকে হারিয়ে ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা করেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত