৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

রাজধানী

রাজধানীর বারিধারায় বাসে আগুন

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তারা। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজার এলাকায় যাত্রী নামানোর কিছুক্ষণ পর এতে আগুন দেওয়া হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত