প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।রোববার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে র্যালী, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটেরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপত্বিতে অন্ষ্ঠুানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, উপজেলা মৎস কর্মকর্তা দীন ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি নওফেল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য খামারীদের পুরস্কার বিতরণ করা হয়।





