মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

0
মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী ঝটিকা সফর। ঘুসের টাকা না দেওয়ার নির্দেশ। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ^াস। হাসপাতালের জনবল সংকট, তাৎক্ষণিক ভাবে সমাধানের নির্দেশ দেন।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন হঠাৎ পরিদর্শনে আসেন। এ সময় তিনি রোগীদের ওয়ার্ডে যান এবং রোগীদের সাথে কথা বলেন। পরে ঔষধের স্টোর, স্টোক রেজিষ্টার, অপরেশন থিয়েটার এবং অফিসের বিভিন্ন রুম ঘুরে ঘুরে দেখেন। স্বাস্থ্যকমপ্লেক্সের বর্তমান ম্যানেজম্যান্ট ও পরিচ্ছন্নতা বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের অফিস রুমে ডাক্তার ও কর্মচারিদের সাথে খোলামেলা আলোচনা করেন।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা স্বাস্থ্যমন্ত্রীকে জানায়, হাসপাতালে ডাক্তার, নার্স ও পরিচ্ছন্ন কর্মী সংকট। তিনি তাৎক্ষণিক ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের এমডিকে ফোন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যকমপ্লেক্সে আউটসোর্সিংয়ে কর্মরত লোকজনের কাছে জনৈক ঠিকাদার ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করায় তাৎক্ষণিক টাকা না দেওয়ার নির্দেশ দেন ও ঠিকাদার মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন।

এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আউটসোর্সিংয়ে যারা এখনো বেতন পায়নি তাদের বেতন দেওয়ার ব্যবস্থা ও হাসপাতালের সমস্যা গুলো দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন। মহেশপুরের ভৈরবা হাসপাতালটি বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন সরকারের নানা প্রকার পরিকল্পনা আছে তাতে প্রতিটা ইউনিয়নের একটি করে হেলসেন্টার চালু করা হবে। এছাড়া তিনি আরো বলেন, সারাদেশে দুই থেকে আড়াই হাজার বেডের ১০/১২ বিশেষায়িত হাসপাতাল করা হবে। যার মধ্যে দুইটি থাকবে মহিলাদের জন্য।

আকস্মিক পরিদর্শন কেনা করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক হাসপাতালে ডাক্তার অনউপস্থিত থাকে, সরকারি ঔষধ থাকা শর্তে ও রোগীদের বাইরে থেকে ঔষধ কিনে আনতে হয়। হাসপাতালের পরিবেশ নোংরা থাকে। এসকল রোধ করার জন্যই এক আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here