রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

0
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিনিধি: পেশাগত দক্ষতা, সততা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত হয়েছেন চাঁদপুর জেলার মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এই পদক তুলে দেন। পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, পেশাদারিত্ব, সাহসিকতা, উদ্ভাবনী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁকে এই রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হয়।

জাবীর হুসনাইন সানীবের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে চাঁদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলা হয়, এই সাফল্য তাঁর পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার বাস্তব প্রমাণ। তাঁর এই গৌরবময় অর্জন চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here