২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৭ শতাধিক গাছের চারা বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে। সোমবার সকালে মতলব উত্তরে সাংবাদিক আব্দুল লতিফ মিয়াজীর উদ্যোগে ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে ৭ শতাধিক গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা এ কথা বলেন।

মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা একি মিত্র চাকমা। ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা করিম হোসেন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত