১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে জমিতে পাকা কলাই কাটার সময় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে নূর মোহাম্মদ (৪৫) নামে এক দিনমজুর কৃষক নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াদহ মাঠে এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নূর মোহাম্মদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জসিম (৩৫) একই উপজেলার পুড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পুড়াদহ মাঠে পাশা পাশি নিজেদের জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ ও জসিম। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের জামাই বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইমরান আলম জানান খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পাঠানো হয়েছে। আসামী আটকের জন্য পুলিশ মাঠে রয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত