১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে হত্যা মামলার আসামী চৌগাছা থেকে আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে বিদেশ যাওয়ার টাকা নিয়ে জমিতে পাকা কলাই কাটার সময় কথা কাটা কাটির সময় হাসুয়ার কোপে নূর মোহাম্মদ (৪৫) নামে এক দিনমজুর কৃষককে হত্যা করা হয়েছে। দিনমজুর কৃষক নূর মোহাম্মদ হত্যা মামলার আসামী জসিমকে (৩৫) শুক্রবার রাতে যশোরের চৌগাছা থেকে মহেশপুর থানা পুলিশ আটক করেছে। ঘাতক জসিম আটকআটককৃত জসিম মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পুড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় জসিমের অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে যশোরের চৌগাছা থেকে তাকে আটক করা হয়। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইমরান আলম জানান, শুক্রবার দুপুরে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেন নিয়ে নিহত নুর মোহাম্মদ ও জসিমের মধ্যে মাঠে কথা-কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। নিহতের ছেলে শাহানুর রহমান রনি বাদি হয়ে শুক্রবার বিকালে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করলে প্রযুক্তির সহায়তায় জসিমের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতেই গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে যশোরের চৌগাছা থেকে তাকে আটক করা হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত