১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে প্রকৃতি ও জীবন ক্লাব ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ  সুন্দর প্রকৃতিতে সুস্থ্য জীবন গড়ি এই স্লোগান নিয়ে ঝিনাইদহের মহেশপুরে প্রকৃতি ও জীবন ক্লাব ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মহেশপুর ইউনিটের সভাপতি মোঃ শাহাজালালের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জলিলপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামদুলাল মন্ডল, পাথরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক , প্রকৃতি ও জীবন ক্লাবের মহেশপুর ইউনিটের সাধারণ সম্পাদক এম এ জামান সাংগঠনিক সম্পাদক দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা আব্দুস সেলিম প্রমুখ।

সভাটি পরিচালনা করেন ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিদ্যুৎ কুমার । পরে মহেশপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে এক বনাঢ্য র‌্যালী বের করা হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত