২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ইজিবাইক চালক রফিকুলের মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ নিজ বাড়ীতে ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালকের করুন মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামে।

বিদ্যুৎ পৃষ্ট নিহত রফিকুল ইসলাম বাউলী গ্রামের জাহাবক্সের ছেলে। নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ইজিবাইক চালিয়ে বাড়ীতে এসে রফিকুল ইসলাম ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান জানান, নেপা ইউনিয়নের বাউলী গ্রামের জাহাবক্সের ছেলে রফিকুল ইসলাম নিজ বাড়ীতে ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত