খান মোহাম্মদ কামালের মায়ের কুলখানি সম্পন্ন
প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রসেক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিবেদক ও প্রেসনিউজ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক খান মোহাম্মদ কামাল এর মমতাময়ি মায়ের কুলখানি সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম’আ উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড পোষ্ট অফিস ও টিএন্ডটি অফিস সংলগ্ন নিজ বাসভবনে এ কুলখানি ও ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক এবং এতিম শিক্ষার্থীসহ দূরদূরান্ত থেকে আগত অতিথিরা অংশগ্রহণ করেন।
এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দরুদ পাঠের পর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ¦ হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী। কুলখানিতে সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিগন, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক, এতিম শিক্ষার্থীরা কুলখানিতে অংশ নেন।
উল্লেখ্য, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড ঠাকুরচর গ্রামের বাসিন্দা, দৈনিক প্রতিদিনের সংবাদের মতলব প্রতিনিধি ও স্থানীয় চদৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিবেদক খান মোহাম্মদ কামাল এর মমতাময়ি মাতা দেলোয়ারা বেগম (৮৮) ৩০ অক্টোম্বর পবিত্র জুম্মার দিনে সকাল ৮টা ২০ মিনিটি মতলব উত্তর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে,নাতি,নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমার পরিবার ও স্বজনদের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
