১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

মতলব উত্তরের ছেংগারচরে অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা ২০২৬ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ  মতলব (চাঁদপুর) সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিমূলক পরিবেশে শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২৭শে কার্তিক) উপজেলার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির ইসকন চাদপুর এর সার্বিক তত্ত্বাবধানে শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘন (ইসকন অনুমোদিত) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপাদ হরিনাম পরায়ণ দাস ব্রহ্মচারী (ইসকন নারায়নগঞ্জ)। সার্বিক পরিচালনায় ছিলেন, চাঁদপুর জেলা ইসকনের সভাপতি শ্রীপাদ জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী ও শ্রী সাধন চন্দ। প্রবক্তা ছিলেন,মতলব ইসকন এর প্রচার সম্পাদক শ্রীমান উদ্ধব জগন্নাত দাস ।

এসময় শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি জুতিষ্টি বাড়ৈ, সাধারণ সম্পাদক মনোরজ্ঞন দেবনাথ, সহ-সভাপতি সুধির দেবনাথ, মতলব উত্তর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিমল দাস, সাধারণ সম্পাদক নয়ন দাস, ছেংগারচর বাজার সেলুন সমিতির সভাপতি শ্রী তপন শীল,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মতলব উত্তর উপজেলার সভাপতি গনেশ রায়সহ ইসকনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত