৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশী আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি’র সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপাতলা গ্রামের একটি কলা কালাবাগান থেকে তাঁদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ৫৮ বিজিবি’র অধীনস্থ শ্রীনাথপুর ক্যাম্পের টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্তের আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রুহান মিয়ার কালাবাগানে অভিযান চালিয়ে ভারতে যাওয়ার পথে ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের ইবারুল হোসেনের ছেলে ইয়াকুব হোসেন (৩৮) ও ইমামুল হোসেন (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিদি বাসুরিয়া গ্রামের মৃত হরেন্দ্রনাথ মগুলের ছেলে হরপ্রসাদ মগুল (৫৫), একই উপজেলার তাড়াইল গ্রামের মৃত তারক মগুলের ছেলে অসীম মগুল (৪২), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সকারিকাটি গ্রামের রণজিৎ মগুলের ছেলে শিব কুমার মগুল (৩২) এবং যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের আসাদুজ্জামানের ছেলে ওলি আর রহমান (৩২)।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ৬ বাংলাদেশী নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত