প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসছেন জিয়াউর রহমান জিয়া। যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, গণসংযোগ এবং সরকার বিরোধী কার্যক্রমে তিনি নিয়মিত অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়ে আসছেন। দলীয় সূত্র এবং ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় জিয়াউর রহমান জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন পরিক্ষীত নেতাদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন।
বিশেষ করে বিগতদিনে সরকারবিরোধী আন্দোলন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক তৎপরতায় ধারাবাহিক উপস্থিতি তাকে যুবদলের গুরুত্বপূর্ণ পদের আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তিনি যুবদলের বিভিন্ন সভা, লিফলেট বিতরণ ও সমাবেশে কেন্দ্রীয় পর্যায়ের নেতা হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা ও অন্যান্য বিভাগে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে তিনি বিভিন্ন প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।





