ফুলবাড়ীতে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন

0
ফুলবাড়ীতে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন

প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুর প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে দিনব্যাপী কীর্তন, পূজা-অর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ মন্দিরে সমবেত হয়ে কীর্তনে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিবমন্দিরে গিয়ে শেষ হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্তের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় পুরোহিতরা শ্রীকৃষ্ণের আদর্শ, জীবন ও ধর্মীয় শিক্ষা নিয়ে আলোচনা করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here