ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা

0
ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে সাতটি দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমিন পাপ্পার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে তামাকজাত দ্রব্য বিক্রির নিয়ম লঙ্ঘনের অভিযোগে সাতটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট দোকানিদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, ব্যবসায়ীদের তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলার নির্দেশ দেন। পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় তামাকবিরোধী আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করেন।

স্থানীয়রা জানান, তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে বিশেষ করে তরুণ ও কিশোরদের দূরে রাখতে বাজারগুলোতে নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তামাকবিরোধী আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here