আমতলীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা

0
আমতলীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলক উম্মোচন করে আনুষ্ঠানিক ভাবে আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। একাজে সহযোগিতা করেন বেসরকারী সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

এ উপলক্ষে আমতলী উপজেলা পরিষদের হল রুমে সোমবার সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পাননার সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি তদন্ত সঞ্জয় দত্ত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশালের উর্ধতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, ওয়ার্ল্ড ভিশনের এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, মেডিকেল অফিসার, ডা. শুভেন্দু, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার গোলাম মাহমুদ শেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

সভায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক , কাজী, পুরোহিত, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, কিশোর কিশোরী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here