কৃষকদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার টিপু’র রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া

0
কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার টিপু’র রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মতলব উত্তরের কৃতি সন্তান ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু’র রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার ছেঙ্গারচর পৌর কৃষক দলের উদ্যোগে বাদ আছর ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদে ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু’র রোগ মুক্তির কামনায় এ বিশেষ মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু’এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ ইব্রাহিম খলিল সালেহী আনন্দপুরী।

এসময় ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি মোঃ জাকির হোসেন দর্জি, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ছেংগারচর পৌর বিএনপির ১নং ওয়ার্ড শাখার সভাপতি হাজ্বী বিল্লাল হোসেন সরকার, ছেংগারচর পৌর কৃষক দলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ সুমন, ষাটনল ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, মোঃ আক্তার হোসেন, মোঃ মানিক প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here