ফুলবাড়ীতে মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন, ৩ মৎস্য চাষীকে সম্মাননা

0
ফুলবাড়ীতে মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন, ৩ মৎস্য চাষীকে সম্মাননা

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: রূপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তারের সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। আলোচনার আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফুলবাড়ী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হাসান, খাদ্য পরিদর্শক মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here