সাতক্ষীরায় নুনগোলায় মইজুদ্দিন কারিকরের জানাজায় জামায়াত নেতৃবৃন্দ

0
সাতক্ষীরায় নুনগোলায় মইজুদ্দিন কারিকরের জানাজায় জামায়াত নেতৃবৃন্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের প্রবীণ বাসিন্দা মইজুদ্দিন কারিকর (৭০) অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাসভবনে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি আব্দুল জব্বার কারিকরের ছেলে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় নুনগোলা গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাঁর পৌত্র মুর্শিদ আলম শিমুল।

জানাজায় আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ও শাহিনুর রহমান, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবাদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ শাহেদুজ্জামানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া জানাজা ও দাফন অনুষ্ঠানে হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ.বি.এস. হাফিজুর রহমান, সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শাহাজাহান কবির এবং সহকারী শিক্ষক (বি.পি.এড.) মো. সায়ফুল্লাহ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে মরহুম মইজুদ্দিন কারিকরের দাফন হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার পাশে আবু জার গিফারী কবরস্থানে সম্পন্ন করা হয়। দাফন শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here