মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

0
মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ  ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাহাবুল হোসেন মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ আদালতের উদ্দেশে রওনা হন। পথে বজরাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত মাহাবুল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here