২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল  বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে হাফেজ্জী চ্যারিটেবল অব সোসাইটি অব বাংলাদেশ এর অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে কম্পন বিতরণ করা হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট সৈয়দপুর গ্রামে মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর পরিচালক নব মুসলিম মোহাম্মদ রাজ,সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুত্তাকী কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ সোলায়মান মন্ডল,সাধারণ সম্পাদক এস এম নজিব,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ। ইউপি সদস্য মোঃ হাসেদ আলী মাস্টার।এর আগে বিরামপুরের রতনপুর গ্রামে ৩০ টি নব মুসলিম পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সংস্থার সদস্যবৃন্দ। কম্বল পেয়ে খুশি হয়েছেন অসহায় মানুষেরা।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত