২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জাতীয়

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম,স্বাগত জানাতে দ্বীপে চলছে নানা প্রস্তুতি

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। পর্যটকদের স্বাগত জানাতে দ্বীপে চলছে নানা প্রস্তুতি। তবে পরিবেশ সংরক্ষণে পর্যটক যাতায়াত, জাহাজ চলাচল, দৈনিক পর্যটকের সংখ্যা ও ফি নির্ধারণসহ বেশ কিছু নির্দেশনা জারি করেছে সরকার। রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশগতভাবে সংকটাপন্ন এই দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে যাতায়াত ও ভ্রমণ করতে পারবেন।
তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর দ্বীপে চলাচলের জন্য কোনো নৌযানের অনুমতি দিতে পারবে না। জাহাজ চলাচলের ক্ষেত্রে টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। এ ছাড়া দ্বীপে পর্যটকের চাপ নিয়ন্ত্রণে প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জন পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। সেন্টমার্টিনে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর পরিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর ২৬ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত