ফুলবাড়ীতে পিকআপ-ভ্যান ও ডেলিভারি-ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখা-১ এর শুভ উদ্বোধন ও পরিচিতি সভা
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা পিকআপ-ভ্যান ও ডেলিভারি-ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-৩৪৫৫) ফুলবাড়ী উপজেলা শাখা-১ এর শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মোড়স্থ দুলাল মার্কেট অফিস কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় উদ্বোধন করেন জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন লিটন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বাবু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোন্নাফ মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নূর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মর্তুজা হক শাহ্ অস্টিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু এবং দিনাজপুর চাউল কল মালিক সমিতির সদস্য মোঃ দুলাল হোসেন।অনুষ্ঠানের শুরুতে সভাপতি মোঃ দেলোয়ার হোসেন লিটন সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সহ ১৩ সদস্যের নবনির্বাচিত কমিটিকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেয় আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় নবগঠিত কমিটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
