১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

বন্দর

বন্দরে সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে নিহত কিশোর সোহানের দাফন সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দর (নারায়ণগঞ্জ)সংবাদদাতা: বন্দরে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া কিশোর সোহান(১৭)এর দাফন সস্পন্ন হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার বাদ আছর সালেহনগর জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় বন্দর কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

তবে এ ঘটনার কোন ক্লু উদ্ধার কিংবা হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের কোন খবর পাওয়া যায়নি। নিহতের মা আকলিমা বেগম জানান,আমার ছেলে একেবারেই নিরপরাধ। ও কখনো কোন অন্যায় করেছে আমার জানা নেই। আমার ছেলেকে কেন মারলো আমি এর কোন কারণ খুঁজে পাচ্ছি না কেনো ওকে মারলো। আমি খুনীদের ফাঁসি চাই। খুনীদের এমন শাস্তি হোক যাতে আমার মতো আর কোন মায়ের বুক এভাবে কেউ খালি করতে না পারে।

নিহতের পিতা সালাম মোল্লা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বাদীপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি তারা মামালা করলেই তা গ্রহণ করা হবে এবং খুনীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত