১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

রাজধানী

রাজধানীর শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তরা) বিভাগ।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. দুলাল। শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ের ফুল মার্কেট এলাকার কবিরের ভাতের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত দুলাল একটি সক্রিয় মাদক কারবারি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত