রাজধানীর শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তরা) বিভাগ।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. দুলাল। শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ের ফুল মার্কেট এলাকার কবিরের ভাতের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়।
