১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

মতলবে মেঘনা নদীতে অভিযানে জাটকা ইলিশ- জাল-নৌকা জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় আজ ১  মার্চ- ৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়া শ্রমে মাছ ধরা নিষেধ।২০২৪-২৫ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধনী) এর আওতায় ১লা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।

ঊুধবার (৫মার্চ-২০২৫)বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট এর সহায়তায়, এখলাশপুর ও মোহনপুর এলাকায় অভিযান করে ১ টি নৌকা,৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাস জব্দ করে।জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়, মাছ
এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরন করা হয়। নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এম কবির, সিসি কোস্টগার্ড। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করে ১টি নৌকা,৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাস জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত