মহেশপুর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
মহেশপুর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও পৌর লৗাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা সংসদের সভাপতি মেহেদী হাসান বাপ্পি, শফিকুল ইসলাম,হিরো,অমিত,নুর আলম, আবু হাসান,কাজী বিল্লাল প্রমুখ। পরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here