মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

0
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে ৫৮ বিচিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদক স্কাফ , ওষুধ, ভায়াগ্রা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে। বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্য সীমান্ত সংলগ্ন একটি আমবাগান থেকে ৮ বোতল ভারতীয় মাদক স্কাফ (সিরাপ) ও ৭ হাজার ৬২০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যামোর সদস্যরা সীমান্ত এলাকার একটি পাটক্ষেত থেকে ৪৬৯ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে। একই রাতে ২টার দিকে মাধবখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার একটি আম বাগানের ভিতর থেকে হাবিলদার আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৪৩ বোতল ভারতীয় মদ। তিনটি অভিযানেই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ৫৮ বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here