ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0
ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

প্রেসনিউজ২৪ডটকমঃ মো :মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫/৬/২০২৬ ইং, বুধবার বিকেল ৪ টায় কালিপুরে সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। ” আজ একটি গাছ লাগাই,আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেই“। স্লোগানকে ধারণ করে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচ.টি. তোফাজ্জল। সহ-সম্পাদক শামীম খান,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,কোষাধ্যক্ষ আব্দুল কাদির এবং সিনিয়র সদস্য আনোয়ার হোসেন শাহীন,কাজী আব্দুল্লাহ আল আমিন,আলী হায়দার রবিন,আরিফ আহাম্মেদ।

মহসিন মাহমুদ শাহ,মোঃ শাহজাহন মাস্টার,নুরুল আবেদীন,হলি শিয়াম শ্রাবন,সদস্য আব্দুর রউফ দুদু,সুপক রঞ্জন উকিল। লুৎফুর রহমান খোকন,জনি হামিদ, মাহফুজুর রহমান মাহফুজ সাংবাদিক মোখলেছুর রহমান,শামীম আলভী সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here