বিজিবির প্রশিক্ষণে আলো জ্বলবে সীমান্তের ১৫ যুবকের জীবনে, পেলেন সনদ ও টুলস

0
বিজিবির প্রশিক্ষণে আলো জ্বলবে সীমান্তের ১৫ যুবকের জীবনে, পেলেন সনদ ও টুলস

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: চাকরির পেছনে না ছুটে নিজেই স্বাবলম্বী হওয়ার পথ দেখালো বিজিবি। সীমান্তবর্তী বেকার যুবকদের দক্ষ করে তুলতে ৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ১৫ জন যুবকের হাতে সনদপত্র ও ইলেকট্রিক টুলস তুলে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ীর এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও টুলস তুলে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান।

ফুলবাড়ী ২৯ বিজিবির তত্ত্বাবধানে জলপাইতলী বিওপি এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে “বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং” বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়নেও বিজিবি কাজ করছে। দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ইউএনও আহমেদ হাসান ও বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার কর্নেল ফয়সল হাসান খান বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”। এই লক্ষ্যে বিজিবি শুধু চোরাচালান, মাদক ও মানবপাচার রোধই করছে না, পাশাপাশি ত্রাণ, চিকিৎসা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here