মহেশপুরে জাতীয় মৎস্য পক্ষর সমাপনী অনুষ্ঠান

0
মহেশপুরে জাতীয় মৎস্য পক্ষর সমাপনী অনুষ্ঠান

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে তিনদিন ব্যাপী ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপত্বিতে জাতীয় মৎস্য পক্ষর সমাপনী অন্ষ্ঠুানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের আনোয়ার হোসেন, আব্দুল আলীম,মিজানুর রহমান,নস্তী মৎস্য জিবী সমিতির সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্যঃ রোববার সকালে সারাদেশের ন্যায় মহেশপুরে তিনদিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা, শ্রেষ্ঠ মৎস্য খামারীদের মাঝে পুরস্কার বিতরণ ও কপোতাক্ষ নদসহ বিভিন্ন জলাসয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here