প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ রাতের আধারে শত্রুতা করে কে বা কাহারা ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দরপুর গ্রামের মসলেম মৃর্ধার প্রায় ১শ’ কলার কাধি ও ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।
এতে কৃষকের লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনাটি ঘটেছে রোববার ভোর রাতের কোন এক সময়। ক্ষতিগ্রস্থ কৃষক মসলেম মৃধা জানান, এলাকায় আমার সাথে কারও কোন শত্রুতা নেই। কিন্তু কারা আমার এতো বড় ক্ষতি করলো।
তিনি আরো জানান,আমি বিভিন্ন স্থানে মাছ চাষ করা সহ নিজ গ্রাম খাঁ পুরন্দরপুর হালদার পাড়া সংলগ্ন খাঁ পুরন্দরপুর মাঠে গত ২ বছর যাবত দেশি সরবি ও চাঁপা কলা লাগিয়ে পরিচর্যা করে আসছিলাম। আমি পার্শবতি জীবননগর উপজেলা শহরে নিজস্ব বাসাবাড়ি তৈরি করে সেখানে বসবাস করে থাকি।
আমার ভাই কলা বিক্রির উদ্দ্যোশে রোববার সকালে কলা বাগানে গিয়ে দেখেন কে বা কাহারা আমার ১শ’টি কলার কাধি কেটে সাবার করে দিয়েছে। এঘটনায় সোমবার সকালে কৃষক মসলেম মৃধা বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।





