না’গঞ্জে খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জোসেফের উদ্যোগে মিলাদ ও দোয়া

0
না’গঞ্জে খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জোসেফের উদ্যোগে মিলাদ ও দোয়া

প্রেসনিউজ২৪ডটকমঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ আগষ্ট ) বাদ আছর শহরের ১ নং রেলগেইট এলাকায় বিভারভিও শপিং কমপ্লেক্সে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল প্রধান ও আমির হোসেন।

এ সময় জোসেফ  উপস্থিত সকলের নিকট নিকট দেশনেত্রী  বেগম খালেদা জিয়া,জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত  কামনা করেন এবং তারেক রহমান ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রর্থনার আহবান জানান। সভাপতির বক্তব্য  জোসেফ বলেন, আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করেছিলাম তখন আমাদের পাওয়ার হাউজ ছিলেন বেগম খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম, পরবর্তীতে পাতানো নির্বাচন বয়কট করাতেই এদেশের সাধারণ জনগন বেগম জিয়াকে আপসহীন নেত্রীর উপাধি দিয়েছিল।

তিনি এদেশের গনতন্ত্রের জন্য সর্বদাই আপোষহীন ছিলেন। বেগম জিয়া বলেছিলেন, বাইরের রাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে কিন্তুু কখনো প্রভু হতে পারেনা। বিগত সরকার আমাদের দেশের খনিজ সম্পদ ও বিদ্যুৎ এর কাঠামো সম্পূর্ণ ভারতের হাতে তুলে দিয়েছিল। বিগম সময়ের করা বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা ঠিক করতে সময়ের প্রয়োজন। তারেক রহমান এদেশের মানুষের কথা চিন্তা করে সেই লক্ষেই কাজ করছেন। জোসেফ নেতাকর্মীদের উদ্দেশ্য  বলেন, আপনারা কেউ হতাশ হবেন না, দেশের জনগনের স্বার্থে বিগত সময়ের মত আপনারা এখনো কাজ করে যাবেন ইনশাআল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ।

যুবদলের সাগর প্রধান,আখতারুজ্জামান মৃধা ও নূর আলম খান্দকার সহ যুবদলের সকল অসুস্থ নেতাকর্মীদের জন্য আপনারা দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, এম এ মান্নান, আলী নওষাদ তুষার, এম এ সাগর, বাপ্পি শিকদার, কাজী সোহাগ, মাহমুদুল হাসান মাসুম, শাহীন ঢালী, ইকবাল, জনি, আক্তার হোসেন, আব্দুর রহমান, আক্তার ভান্ডারী, আক্তার, ফারুখ, সেলিম খন্দকার,মনির, আলফু প্রধান, ফয়সাল, কাজল,শরীফ প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন রিভারভিও শপিং কমপ্লেক্স  জামে মসজিদ এর পেশ ইমাম মোঃ রুহুল আমিন। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here