তালতলীতে সরকারি টিউবয়েল পাকা ঘর ও টয়লেট দেয়ার নামে টাকা উত্তোলন ২ প্রতারক আটক

0
তালতলীতে সরকারি টিউবয়েল পাকা ঘর ও টয়লেট দেয়ার নামে টাকা উত্তোলন ২ প্রতারক আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সরকারি টিউবয়েল, পাকা ঘর ও টয়লেট দেয়ার কথা বলে উপজেলার বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ শনিবার (২৩ মে) ২ প্রতারককে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামের মোঃ সুলতান হাওলাদার এর পুত্র শাহজালাল হাওলাদার (৩০) ও মৃতুঃ শামসুল হক খলিফার পুত্র মাহবুব হোসেন বিপ্লব খলিফা (৫০) নিশানবাড়িয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী সোনাকাটা ইউনিয়নের বিভিন্ন লোকজনদের টিউবয়েল, পাকা ঘর ও টয়লেট দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে আনে।

টিউবয়েল, পাকা ঘর ও টয়লেট আজ দিবে কাল দিবে বলে ঘুরাইতে থাকে। বারবার ওয়াদা বরখেলাপ হওয়ার একপর্যায়ে প্রতারকরা গা ঢাকা দেয়। ওদের প্রতারণা বুঝতে পেরে গত শুক্রবার (২২ মে) রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামের মুন্সী মোস্তফা কামাল বাদী হয়ে প্রতারণা করে ১২ লক্ষ ৮৯ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে তালতলী থানায় ওদের বিরুদ্ধে এজাহার ভুক্ত প্রতারণা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ ওদেরকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করেন। তালতলী থানার ওসি সাইদুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে ২ প্রতারককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here