ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

0
ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ নেতা শহিদ খান বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিয়ে কটুক্তি করায় পৌর ছাত্রদলের কর্মী শাকিব খান এর প্রতিবাদ করেন। এ সময় শহিদ খান তার ক্যাডার বাহিনী নিয়ে শাকিবকে বেধড়ক মারধর করে। অন্যদিকে মারধরের ঘটনাকে ধামাচাপা দিতে ইমরান খানের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করেন শহিদ খান ।

শনিবার রাতে স্থানীয় নুরজাহান ক্লাবে এক সংবাদ সম্মেলনে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান করে ও ছাত্রদল কর্মী শাকিবকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করায় বিচারের দাবি করেন আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান। জানা গেছে, নূরজাহান ক্লাবে শনিবার রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইমরান খান বলেন, গত শুক্রবার রাতে আমতলী একেস্কুলের একটি চায়ের দোকানে বসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রভাবশালী নেতা শহীদ খান বিএনপি, যুবদল ও ছাত্রদল নিয়ে কটুক্তি করে। এসময় ওই দোকানে উপস্থিত ছিল পৌর ছাত্রদলের কর্মী সাকিব।

সাকিব শহীদ খানের কটুক্তির প্রতিবাদ করলে শহীদ খান একদল সন্ত্রাসী নিয়ে সাকিবকে ব্যাপক মারধর করে। এবং ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে সে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাকিবের উপর হামলার প্রতিবাদ এবং বিচার দাবী করায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা শহীদ খান ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধ ১০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করে। সামাজিক ভাবে আমাকে হেয় করার জন্য নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা শহীদ খান আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।

আমি এঘটনার তীব্র নিন্দা জানাই। এবং সাকিবের উপর হামলাকারী শহীদ খানের বিচার দাবী করছি। সংবাদ সম্মেলনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান ও কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা শহীদ খান ছাত্রদল কর্মীর উপর হামলার কথা অস্বীকার করে বলেন, আমি হামলার সাথে জড়িত না।

আমতলী থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চাঁদা দাবীর কোন অভিযোগ পাইনি। তবে পৌর ছাত্রদল কর্মী সাকিবকে কুপিয়ে আহত করার খবর পেয়েছি। এঘটনায় মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here