প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর আলিম মাদ্রাসায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল হাইকে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা চত্তরে আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জলিলপুর আলিম মাদ্রাসার সভাপতি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল হাইকে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর সরকারী পাইল মডেল মাধ্যমিক বিদ্যলয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক শুকুর আলী,উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পলাশ, সামন্তা আলীম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আলী প্রমুখ।





