ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলো দুস্থ ও হতদরিদ্ররা

0
ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলো দুস্থ ও হতদরিদ্ররা

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী , দিনাজপুর প্রতিনিধি :সীমান্তের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আয়োজনে শুক্রবার দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৪০০-৫০০ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে ২৯ বিজিবির ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ পলাশবাড়ী এলাকায় এই “বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প-২০২৬” অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিজিবির মেডিকেল টিম সীমান্তবর্তী এলাকার হতদরিদ্র মানুষদের সাধারণ রোগের চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে। এছাড়াও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিএসপি, পিএসসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুজ্জামান পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এস এম ও ক্যাপ্টেন এস এম মাহদী জামান, এ এম সি ,ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ এর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান,পি বি জি এম এস, সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, স্থানীয় চেয়ারম্যান,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর অন্যান্য সদস্য বৃন্দ।

বিজিবি মহাপরিচালক যা বললেন প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মহাপরিচালক বলেন, “বিজিবি শুধুমাত্র সীমান্ত রক্ষার দায়িত্বেই নিয়োজিত নয়। সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে কাজ করাও আমাদের অন্যতম দায়িত্ব।” তিনি আরও বলেন, “এই ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।

ভবিষ্যতেও বিজিবি এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।” বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে সীমান্তের বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম সীমান্ত এলাকায় চিকিৎসা সুবিধা কম। বিজিবির এই উদ্যোগে তারা অনেক উপকৃত হয়েছেন। ২৯ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও বিজিবি সবসময় তৎপর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here