প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে আরিসান (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আরিসান শ্রীপুর গ্রামের মনিরুজ্জামান মনিরের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আরিসান। গোসল করতে গিয়ে পুকুরের পানিতে সে ডুবে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে নেমে এলাকাবাসী খোঁজা খুজি শুরু করে।
এক পর্যায়ে পানির নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজির পর তাঁর মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।





