মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ আটক

0
মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ ​মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদকে (৬০) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার গোডাউনপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

​মহেশপুর থানার অফিসার ইনর্চাজ আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, আটকের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। ​এছাড়াও ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় চলতি বছরের ৯ র্মাচ একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নম্বর ১৬, জি আর নম্বর ৯৪)।

১৮৬০ সালের দন্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় দায়ের করা ওই মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে। ​মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোর্পদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here