মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

0
মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে গোয়াল ঘরের পানি নিস্কাশনকে কেন্দ্র করে আব্দুল জব্বার হত্যা মামলার প্রধান আসামী পলাশসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান।

গ্রেফতার কৃতরা হলেন,আব্দুল জব্বার হত্যা মামলার প্রধান আসামী পলাশ,বিদ্যুৎ ও জেহের আলী।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ সেপ্টম্বর মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল জব্বারের গোয়াল ঘরের গরু গোসলের পানি পার্শ্ববর্তী প্রতিবেশি পলাশের জায়গায় যাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ ও মারধর করা হয় জব্বারকে। গুরুতর আহত অবস্থায় তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা খাতুর বাদী হয়ে মহেশপুর থানায় পলাশকে প্রধান আসামী করে একটি হত্যা মামমলা দায়ের করেন। মহেশপুর থানা পুলিশের তৎপরতায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিডিআর ট্যাকিং করে পলাতক আসামীদেরকে যশোর জেলার কেশবপুর ও চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী পলাশসহ ৩ জনকে আটক করা হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here