ফুলবাড়িতে ভূমি দস্যুদের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন

0
ফুলবাড়িতে ভূমি দস্যুদের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বন বিভাগের জায়গা দখল ও স্থানীয় ২২ জনের জমি অবৈধভাবে মাঠ পর্চা করে দখলের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার ৩০ আগস্ট সকাল ১১টায় উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামে বন বিভাগের দখলকৃত স্থানের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করেন, ভূমিদস্যু মোজাফফর রহমান, মানিক রহমান ও মোতালেব হোসেনের নেতৃত্বে একটি চক্র ২০-২২ জনের প্রায় ৩-৪ একর জমি জোরপূর্বক দখল করে মাঠ পর্চা করেছে। একই সাথে বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গা দখল করে ঘিরে ফেলেছে।

তারা দ্রুত তদন্ত করে অবৈধ দখল উচ্ছেদ, জমি উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here