দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

0
দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের ৩ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ও কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়, বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে।

একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় রয়েছে। এমন পরিস্থিতিতে আগামীকাল শনিবার সকাল ৯টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here