মতলব উত্তরে হাতেনাতে ট্রান্সফরমার চোর আটক

0
মতলব উত্তরে হাতেনাতে ট্রান্সফরমার চোর আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধি, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় গ্রাহকদের ধাওয়া খেয়ে মোঃ ইউসুফ নামের এক চোর আটক হয়েছেন। বৃহস্পতিবার রাতে চুরির এই ঘটনা ঘটে। আটককৃত চোর একই উপজেলার বেগমগঞ্জ গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. ইউসুফ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় গ্রাহকরা একত্রিত হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং এ সময় গণপিটুনিতে তিনি আহত হন। পরে তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় ট্রান্সফরমার চুরির নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বা স্থানীয়দের প্রতিরোধে তার ২ থেকে ৩ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক সহযোগীরা সবাই একই এলাকার (বেগমগঞ্জ গ্রাম) অধিবাসী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম অহিদুজ্জামান বলেন, সম্প্রতি মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল।

এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট এলাকার পক্ষ থেকে ব্যাপক মাইকিং ও জনসংযোগ চালিয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়েছিল। আর এই জনসচেতনতা ও এলাকাবাসীর সতর্কতার কারণেই অবশেষে চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে ধরা সম্ভব হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here