প্রেসনিউজ২৪ডটকম:মতলব চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ঈদগাহে ত্যাগের মহিমায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনা এবং পশু কোরবানির মধ্য দিয়ে শান্তি পূর্ণভাবে ঈদ-উল-আযহা”র জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে জড়িয়ে ধরেন, কোলাকুলি করেন, শান্তিও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে।
বৃহস্পতিবার-২০২৬ উপজেলার ছেংগারচর পৌরসভার প্রধান ঈদের জামাত সকাল ৮টায় মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাহ ছেংগারচর ইমাম উদ্দিন নূরী (রঃ) মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌরসভার প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন এবং বয়ান ও মোনাজাত পরিচালনা করেন ইমাম উদ্দিন নূরী (রঃ) মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রধান খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী।
এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মহান আল্লাহর অপার অনুগ্রহলাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন। এরপর আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করবেন এবং আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি পশু কুরবানি গোস্ত বাড়ি বাড়ি পৌছে দেন।ঈদ মানেই আনন্দ। এ আনন্দ ব্যক্তি কেন্দ্রীক না হয়ে সর্বজনীন করার বার্তা দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। আর ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসর্গ।
ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে তার মনের পরিশুদ্ধিতা অর্জন করবেন। আবহাওয়া ভালো থাকায় শান্তিপূর্নভাবে ঈদগাহ ময়দানে বিশাল জামায়াতে ঈদের নামাজ আদায় করতে পেরে এবং পচ্ছন্দের কোরবানির পশু জবাই করে ঈদের আনন্দে সামিল হতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসুল্লিরা। মতলব উত্তরের ছেংগারচর পেরসভাসহ ১৪টি ইউনিয়নে শান্তিপূর্নভাবে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রতিটি এলাকাই আবহাওয়া ভালো থাকা অবস্থায় ঈদের জামাত সুন্দর মতো সুষ্ঠভাবে সম্পন্ন হয়। ছোট-বড়, ধনী-গরিব নির্বিশেষে সবাই ঈরে আনন্দ ভাগ করে নেন। ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা দলে দলে ঈদগাহ ও মসজিদমুখী হন। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে ঈদের মাঠগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। মুসল্লিদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় আবহ।
এ সময় ঈদুল আযহার জামাতগুলোতে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং কোরবানির শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনার আহ্বান করা হয়। এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । উক্ত ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ অংশ গ্রহণ করেন। এরপর ঈদের কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় ইমাম উদ্দিন নূরী (রাঃ) মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতি বছর ঈদগাহ জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক ডা.আবু জাফর কুসুম নুরী অসুস্থ থাকায় তার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাহ ময়দান কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শরীফ উল্লাহ দর্জি ।
এখানে ঈদের নামাজ আদায় করেন, ইমাম উদ্দিন নূরী (রাঃ) মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা সদস্য বোরহান উদ্দিন নূরী নান্টু, শরীফ উদ্দিন নূরী টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম দর্জি, মোঃ আহম্মদ উল্লাহ দর্জি, মোঃ রাসেল দর্জি, মোঃ মিজানুর রহমান দর্জি, চাঁদপুর জেলা যুবলেল শ্রম-বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর কৃষকলের সভাপতি মোঃ জাকির দর্জি, সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সামাজিক,সুধিবৃন্দ ও এলাকার কয়েক সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমানরা প্রমূখ। এছাড়া সকাল ৮ টায় চাঁদপুর মতলব উত্তর থানা মসজিদে, ঈদের জামায়ত অনুষ্ঠিত হয়।
এখানে পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সুরুজ লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ আলম প্রধান, সৌদি প্রবাসী সমাজ সেবক মোঃ শাহ আলম লস্করসহ থানার অফিসার এবং কনস্টেবলসহ বিভিন্ন মুসল্লীরা। ছেংগারচর পৌরসভার পবিত্র ঈদুল আযহার প্রথম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয় ছেংগারচর পৌরসভার বালচুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টার সময়। এটাই উপজেলার মধ্যে সবার আগে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এখানে ঈদুল আযহার নামাজ আদায় করেন এলাকার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সুধিবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা। এখানে ঈদের জামাতে ইমামতি করেন এবং বয়ান ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ওসমান গনি। এদিকে উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। প্রতিটি ঈদগাহ ও গুরুত্বপূর্ণ মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। ঈদকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রশাসনের তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সর্বত্র বিরাজ করছে আনন্দ, উৎসব ও সৌহার্দ্যের আবহ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্তসময় পার করছেন মানুষ।





